সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - Sotto Unmochon সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব,বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত স‘ন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

তারা বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এসময় বক্তারা সাগর-রুনি দম্পতিসহ অতীতে খু‘ন ও নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের হত্যাকারীদের বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ১১:৩০)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard