গাজীপুরে যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠকের উপর স'ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল  - Sotto Unmochon গাজীপুরে যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠকের উপর স'ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল  - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠকের উপর স’ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল 

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির সিনিয়র মুখ্য সংগঠক এসকে শাকিলের উপর স’ন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার রাতে গাজীপুর মহানগরের সাইনবোর্ড নামক এলাকা থেকে বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজারের প্রেসিডেন্সি কলেজের সামনে এসে মিছিলটি শেষ হয় এবং সেখানে যুবশক্তির নেতৃবৃন্দ শাকিল এর উপর হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, শাকিল এর উপর হামলাকারীরা নিজেদেরকে এনসিপি বা যুবশক্তির নেতা হিসেবে নিজেদেরকে দাবী করছেন।অথচ তারা এনসিপি বা যুবশক্তির কেউ নন।তারা পতিত আওয়ামী লীগের সদস্য এবং দোসর।আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন। হামলার শিকার যুবশক্তি নেতা এসকে শাকিলের সাথে এই প্রতিবেদকের কথা হয়।

তিনি জানান, গাজীপুর মহানগরের মোল্লা মার্কেট এলাকায় কিছু উশৃংখল যুবক নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য সেখানে ত্রাস সৃষ্টি করার পায়তারা করছে।ওই সময় সেখানে যুবশক্তির নেতা দাবিদার মোয়াকিব, মনজুরুল ইসলাম টিটু নাবিল ইউসুফ এবং তাদের বেশ কিছু বন্ধুবান্ধব সেখানে উপস্থিত হয়ে যুবকদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে মোয়াকিব এর উপর উ’শৃংখল যুবকেরা হামলা করে তাকে মারাত্মক আহত করে।

এ সময় পাশেই মহানগরীর সাইনবোর্ড এলাকায় অবস্থান করছিলেন মহানগর যুবশক্তির সিনিয়র মুখ্য সংগঠক এসকে শাকিল।মোল্লা মার্কেটে মারামারি হচ্ছে এরকম একটি ফোন শাকিল এর নিকট আসলে মোয়াকিব শাকিল এর পূর্ব পরিচিত হওয়ায় তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি আহত অবস্থায় মোয়াকিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।শাকিল বলেন,মোয়াকিবকে বাঁচাতে গিয়ে আমিও আহত হই,তারপরও যেহেতু সে আমার পূর্ব পরিচিত তাই তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমি দ্রুত হাসপাতালে ছুটে যাই।হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছার সাথে সাথেই মোয়াকিবের বাবার নির্দেশে যারা আওয়ামী লীগের সদস্য কিন্তু যুবশক্তির নেতা দাবিদার মনজুরুল ইসলাম টিটু,নাবিল ইউসুফের নেতৃত্বে মোস্তফা সানি,সাজ্জাদ সহ একদল স’ন্ত্রাসী হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাচি সহ ধারালো অ’স্ত্র দিয়ে আমার উপর উপূর্যপুরি আঘাত করে।তারা আমার পিঠে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি।

এক পর্যায়ে জনতা আমাকে সেখান থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি করার চেষ্টা করলে তারা আবারো আমাকে আঘাত করার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়ে।সুতরাং এই হাসপাতাল আমার জন্য নিরাপদ নয় ভেবে আমাকে টঙ্গী হাসপাতালে নিয়ে ভর্তি করে।সেখান থেকে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, মোয়াকিবের বাবা সহ স’ন্ত্রাসীরা আমাকে এখনো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।স’ন্ত্রাসীরা আওয়ামী লীগের দোসর অথচ তারা নিজেদেরকে এনসিপি এবং যুব শক্তির সংগঠক হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত করছে।শাকিল বলেন, এর আগেও এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে।সেগুলোর সঠিক বিচার না হওয়ায় সন্ত্রাসীরা বারবার হামলা করার সাহস পাচ্ছে।তিনি প্রশাসনের নিকট দাবি করেন,এ সকল সন্ত্রাসী এবং তাদের মদদ দাতাদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৭:১৩)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard