নিরাপদ ঈদুল আযহার লক্ষ্যে বাঘায় চৌকিদার প্যারেড ও বিশেষ নির্দেশনা - Sotto Unmochon নিরাপদ ঈদুল আযহার লক্ষ্যে বাঘায় চৌকিদার প্যারেড ও বিশেষ নির্দেশনা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নিরাপদ ঈদুল আযহার লক্ষ্যে বাঘায় চৌকিদার প্যারেড ও বিশেষ নির্দেশনা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

Views: 0

রাজশাহীর বাঘা থানা পুলিশের আয়োজনে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল আয়োজিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন। এ সময় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেরাজুল হক উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্যারেড অনুষ্ঠানে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে চোর ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে থানা পুলিশকে অপরাধমূলক তথ্যের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, এই অঞ্চলের অনেক দরিদ্র কৃষক ও খামারিরা ঋণ নিয়ে কুরবানীর জন্য গবাদিপশু লালন-পালন করেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ঈদের আগে গোয়ালঘর থেকে পশু চুরির ঘটনা বৃদ্ধি পায়। এবার যেন কোনোভাবেই এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য গ্রাম পুলিশদের নিজ নিজ ইউনিয়ন এলাকায় থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত রাত্রিকালীন টহলে অংশ নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

​গবাদিপশু রক্ষার পাশাপাশি হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত পণ্য মজুদ থাকায় বাজার এলাকায় পুলিশি টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নাড়ির টানে শহর থেকে গ্রামে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার ও ওসি সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, কেবল পুলিশ দিয়ে পূর্ণ নিরাপত্তা সম্ভব নয়। গ্রাম পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে। বাঘা উপজেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:০৯)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard