জয়পুরহাটে জমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ‎ - Sotto Unmochon জয়পুরহাটে জমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ‎ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জয়পুরহাটে জমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ‎

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার আঠটোকা মৌজার আমিনুর ইসলাম নামে এক ভুক্তভোগী পরিবার জমি জবর দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,আঠটাোকা মৌজার আরএস খতিয়ান নং-২৮১, দাগ নং-১০৩৫ এর ৪ শতক জমি বদিউজ্জামান এর নিকট থেকে ক্রয় করে দীর্ঘ ১২বছর যাবত তিনি ভোগ দখল করে আসছেন। কিন্তু গত ১০ মার্চ ২০১২ সালে স্থানীয় মৃ’ত বদিউজ্জামানের ছেলে গং উক্ত জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালান। বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন এবং আদালত তার পক্ষে স্থিতিবস্থা বহাল রাখেন।

‎পরে ০১ মার্চ ২০১৫ সালে পুনরায় প্রতিপক্ষ উক্ত জমি জবর দখলের চেষ্টা করলে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত পুনরায় তার পক্ষে রায় প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ ২০২৫ তারিখে আদালত পুনরায় স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু তারপরও প্রতিপক্ষ গং ক্ষমতার দাপট দেখিয়ে গাছগাছালি কেটে ঘর নির্মাণের জন্য জমি দখলের চেষ্টা করছে এবং ভুক্তভোগী পরিবারকে প্রান নাশের হুমকি দিচ্ছে।

‎সংবাদ সম্মেলনে আমিনুর ইসলাম আরো বলেন, প্রতিপক্ষের হামলার ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

‎অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ আঞ্জুয়ারা বেওয়া বলেন, বিগত ১৯৯৫ সালে ক্রয় সূত্রে আমরা এই জমির মালিক। গ্রাম্য সালিশে আমাদের জমি বুঝিয়ে দিলে আমরা সেখানে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের বিরুদ্ধে তাদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৪:৫৮)
  • ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard