পাঁচবিবিতে মিথ্যা ধ‘র্ষণ চে‘ষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Sotto Unmochon পাঁচবিবিতে মিথ্যা ধ‘র্ষণ চে‘ষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে মিথ্যা ধ‘র্ষণ চে‘ষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ধ‘র্ষণ চে‘ষ্টা মামলা করার অভিযোগ তুলেছেন।

‎আজ  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াপা গ্রামের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে তিনি জানান,কিছুদিন আগে মোস্তাফিজুরের বাড়ির সিমেন্টের টিন ভাঙাকে কেন্দ্র করে বিরোধ হয়। এ ঘটনায় তার ছেলে আলামিনকে মারধর করা হয়। পরে তিনি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলেও বিবাদীরা সভায় হাজির হননি।

আমিনুল ইসলাম আরো অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তার কন্যার মাধ্যমে ধ‘র্ষণ চে‘ষ্টার অভিযোগ এনে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং-৯০/২০২৫) দায়ের করেছেন। তিনি দাবি করেন, এ মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগেও মোস্তাফিজুর স্ত্রী ও কন্যাকে ব্যবহার করে নিরীহ ব্যক্তিদের নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করেছে। তিনি সু‘ষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

‎এ ব্যাপারে মামলার বাদীপক্ষের বক্তব্য নিতে মোস্তাফিজুরের বাড়িতে গেলেও তারা দরজা খোলেননি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি জানি।এ ব্যাপারে ছেলে পক্ষ আমার ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করেছিল। আমি উভয় পক্ষকে পরিষদের ডেকেছিলাম কিন্তু মেয়ে পক্ষ না আসায় ঘটনাটা মীমাংসা করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:৪৪)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard