রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ - Sotto Unmochon রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃ’ঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স’ন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অ’স্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃ’ঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ করত: ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১), পিতা-মোঃ মুন্নাফ আলী, সাং-গামারিয়া মধ্যপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক-০১ টি, সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ-০১ টি, এনআইডি কার্ড-০১ টি, বাস টিকিট-০১ টি, মোবাইল ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে উক্ত আসামি শিপন মিয়া (২১) এর পরিচয় ঘটে। উক্ত আসামী বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি হলে গত ৩১-৮-২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার দিকে ধৃত আসামি ভিকটিমকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে তার অনিচ্ছা পূর্বক জোর করে অপহরণ করত: ঢাকায় নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে উক্ত আসামিকে ভিকটিম এর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে উক্ত আসামিকে বাড়িতে আসতে বলে। অতঃপর গত ০১-০৯-২০২৫ তারিখ সন্ধ্যা-০৭ টার সময় উক্ত আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‍্যাবের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ঘটনাস্থলে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।

ধৃত আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:৫৯)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard