গাজীপুরে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৬ জন গ্রেফতার, অ'স্ত্র ও টাকাসহ মোটরসাইকেল উ'দ্ধার - Sotto Unmochon গাজীপুরে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৬ জন গ্রেফতার, অ'স্ত্র ও টাকাসহ মোটরসাইকেল উ'দ্ধার - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সংঘবদ্ধ ডাকাতচক্রের ৬ জন গ্রেফতার, অ’স্ত্র ও টাকাসহ মোটরসাইকেল উ’দ্ধার

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকায় এক সফল অভিযানে সংঘবদ্ধ ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অ’স্ত্র, একটি মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৫৫ হাজার টাকা উ’দ্ধার করা হয়।
বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাছা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন,গত রোববার ভোর রাত ৩টা ১৫ মিনিট থেকে ৫টার মধ্যে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ১১–১২ জনের একটি দল অ’স্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, জামদানী শাড়ি, মোবাইলসহ প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর জিএমপি কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু হয়। প্রথমে নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও চারজনকে ধরা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শামীম (৩৫), মো. মোশরাফ (৪২), জাহিদুল ইসলাম মানিক, মো. মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) এবং শাহদাত হোসেন শীতল (১৯)। তাদের কাছ থেকে একটি লোহার সাবল, দুটি ধারালো দা, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উ’দ্ধার করা হয়।
ওসি আমিনুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা জিএমপির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৮:১৭)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard