সাংবাদিক তুহিন হ'ত্যা মামলা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার - Sotto Unmochon সাংবাদিক তুহিন হ'ত্যা মামলা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিক তুহিন হ’ত্যা মামলা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ’ত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃ’ঙ্খলা বাহিনী। শুক্রবার রাতভর গাজীপুর মহানগর, ঢাকা ও তুরাগ থানাসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কিটু মিজান (প্রধান আসামি) ও তার স্ত্রী গোলাপী বেগম — ভবানীপুর এলাকা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ আটক করে।আল-আমিন — বাসন থানা পুলিশ গ্রেপ্তার করে।

স্বাধীন — হ’ত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া এ আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। হ’ত্যাকাণ্ডে জড়িত সুমনকে গ্রেপ্তার করেছেন
জিএমপি ডিবি সাউথ।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত ও অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, “তদন্তের স্বার্থে এখন সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে অভিযান অব্যাহত রয়েছে, দ্রুতই সকল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হ’ত্যা করে দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক বাদশা নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণ ও ধাওয়া করছিল। এ সময় তুহিন পাশ থেকে ভিডিও ধারণ শুরু করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। শত শত মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হ’ত্যা করে পালিয়ে যায়।

আহত বাদশা জানান, চৌরাস্তা পার হওয়ার সময় এক নারী তার কাছে টাকা চাইলে তিনি অস্বীকার করে তাকে চড় মারেন। পরে নারীর সঙ্গে থাকা স’ন্ত্রাসীরা বাদশার ওপর হামলা চালায়। তুহিন ঘটনাটি ভিডিও করছিলেন বলেই তারা তাকে টার্গেট করে হ’ত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৮:১৭)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard