বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা - Sotto Unmochon বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বন্যপ্রাণী ঘুঘু পাখি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে আজ(বুধবার) বাঘা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় প্রায় ২০০টি ঘুঘু পাখি বিক্রির জন্য রাখা হয়েছে বলে প্রমাণ মেলে।

তবে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। জব্দকৃত ঘুঘু পাখিগুলো জনসম্মুখে অবমুক্ত করা হয়।

এছাড়াও বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বন্যপ্রাণী ও ভোক্তাদের অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:৫৫)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard