ইন্দোনেশিয়ান নাগরিকদের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ২ স্বর্ণালংকার, ডলার ও অ'স্ত্র উ'দ্ধার - Sotto Unmochon ইন্দোনেশিয়ান নাগরিকদের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ২ স্বর্ণালংকার, ডলার ও অ'স্ত্র উ'দ্ধার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ইন্দোনেশিয়ান নাগরিকদের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ২ স্বর্ণালংকার, ডলার ও অ’স্ত্র উ’দ্ধার

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসা দুই বিদেশি নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ অর্থ উ’দ্ধার করেছে গাছা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রে’প্তার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট)রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কুনিয়া তারগাছ এলাকার আনোয়ার ইস্পাতের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝ লেনে এই দ’স্যুতা সংঘটিত হয়। যানজটের কারণে গাড়ির গতি ধীর থাকায় সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত দুই বিদেশি নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত মালামালের মধ্যে ছিল ১টি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন,৩টি ডেবিট কার্ড,১টি ক্রেডিট কার্ড,২টি জাতীয় পরিচয়পত্র,২টি ড্রাইভিং লাইসেন্স, নগদ ৬০০ মার্কিন ডলার,নগদ ৬০ মালয়েশিয়ান রিংগিতস্বর্ণের চেইনসহ ২৫ গ্রাম স্বর্ণালংকার যার বাজার মূল্য প্রায় ৪,৮০,০০০/- টাকা।
সোমবার ভুক্তভোগীরা  গাছা থানায় মামলা দায়ের করলে (মামলা নং-০৩, তারিখ: ০৪/০৮/২০২৫, ধারা-৩৯২ দণ্ডবিধি), তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ কমিশনার, জিএমপি’র সার্বিক তত্ত্বাবধানে এবং গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জের নির্দেশনায় গাছা থানার একটি চৌকস টিমের নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রহিম মিয়া (২৯),টঙ্গী এরশাদ নগর এলাকার আবুল কালামের ছেলে ও শমসের আহমেদ (৩৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।বর্তমানে কুনিয়া তারগাছ এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। ছিনতাইয়ে ব্যবহার করা দেশিয় অস্ত্রে’র মধ্যে  ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি লোহার ছুরি উ’দ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোঃ রহিম মিয়ার বিরুদ্ধে গাছা ও টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে। তার বি’রুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে ছিনতাই, অ’স্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে মামলাও।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১:৪৩)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard