বাঘায় প্রধান শিক্ষকের বসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫ - Sotto Unmochon বাঘায় প্রধান শিক্ষকের বসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫ - Sotto Unmochon
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় প্রধান শিক্ষকের বসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

Views: 1

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এর চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দু’জন শিক্ষক ও একজন শিক্ষার্থী-সহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩০-জুলাই) সকাল ১১ টার সময় উপজেলার মনিগ্রাম ইউপির মহদিপুর বালিকা বিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঐ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পরিস্থিতি সাভাবিক করেন।

স্থানীয় একজন বলেন, গত ২০২৩ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ বানিজ্য নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে একটা দ্বন্দ তৈরী হয়েছে। রাজনৈতিক পরিবর্তনে, দুপক্ষের দ্বন্দ্ব আরও প্রকোট হয়েছে। চলতি বছরেই ২১ ফেব্রুয়ারী প্রধান শিক্ষক আব্দুল খালেককে মারধর করে স্কুল থেকে বের করে দেন সকল সহকারী শিক্ষক সহ তাদের লোকজন। মারামারি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। উভয় পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখত অভিযোগ করেন।

আজ বুধবার(৩০জুলাই) প্রধান শিক্ষককে তাঁর লোকজন বিদ্যালয়ের চেয়ারে বসাবেন, এমন খবরে সহকারী শিক্ষক পক্ষে একাধিক লোকবল আগে থেকে বিদ্যালয়ে অবস্থান নেয়। অপর দিকে প্রধান শিক্ষক তাঁর লোকজন নিয়ে সকাল ১১ টার সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন।

প্রধান শিক্ষক আব্দুল খালেক,তার ভাই আমানুল্লাহ, আনোয়ার হোসেন, হক সাহেব,নেক আলমসহ ১০ জন। এদের মধ্যে সবাই পাশ্ববর্তী চারঘাট স্বা’স্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে রামেক হাসপাতালে পাঠান।

অপর দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ সহকারী শিক্ষকদের পক্ষে আহত শিক্ষক জাকির হোসেন, শিক্ষার্থী সুমাইয়াসহ ঐ এলাকার আকাশ, বজলুর রহমান, মারুফ, রাজু, রুবেল, রাইদুল ইসলাম, জীবন, সম্রাট আলী, সাগর,রাহাবুলসহ ১৫ জন। এদের মধ্যে আকাশ,রাহাবুল ও রুবেলকে রামেক হাসপাতালে পাঠান বাঘা স্বা’স্থ্য কমপ্লেক্সের জরুলী বিভাগের কর্তবরক চিকিৎসক।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ও আমার লোকজন-সহ সেনাবাহিনীর স্কুলে পৌঁছায়। ঘটনার স্থলে পরিস্থিতি শান্ত হলে সেনা সদস্যরা চলে যান। উপস্থিত শিক্ষকদের নিয়ে আমি বিদ্যালয়ের অফিস কক্ষে বসে ছিলাম। শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থে বিষয় গুলো মিটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছি। তিনি আরো বলেন, এ বিষয়ে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেননি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ২:৩৭)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard