নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা - Sotto Unmochon নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: নাটোরের লালপুর উপজেলায় নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও কেক উৎপাদন ও বিপণনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ৬০ কেজি নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন, লালপুর ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।

বিএসটিআই সূত্র জানায়, সিএম লাইসেন্স গ্রহণ না করে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ‘দেশ আইসক্রিম ফ্যাক্টরি’, ধনঞ্জয়পাড়া, আব্দুলপুর, লালপুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্যাক্টরিতে মজুত আনুমানিক ৬০ কেজি নকল আইস ললি ও আইসক্রিম ধ্বংস করা হয়।

এ ছাড়া মান সনদ গ্রহণ না করে কেক উৎপাদন ও বিক্রি করায় ‘পুতুল বেকারি’, কামারহাটি, আব্দুলপুর, লালপুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল খাদ্যপণ্য বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১:৫৩)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard