• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে রাজশাহীর ৮ নারী পেলেন ‘অদম্য’ স্বীকৃতি বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়েক ঘণ্টা’র মধ্যেই গাজীপুরে পাঁচ স্থানে আ‘গুন আমতলীতে বিএনপি নেতা জালাল ফকিরকে গণসংবর্ধনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু গাজীপুরে হাজী মো: মনসুরআলী একাডেমীর বার্ষিক ক্লাসপার্টি ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

বাঘার সেবা ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃ’ত্যু, এলাকায় উত্তেজনা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা উপজেলায় ভুল অপারেশনের অভিযোগে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর মৃ’ত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, গত শুক্রবার রাত ২টার দিকে বাঘা পৌর এলাকার উত্তর মিলিক বাঘা গ্রামের খোরশেদ আলীর স্ত্রী মালেকা বেগম (৬০) কে জরায়ুর সমস্যা নিয়ে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তাঁর অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থেকে মালেকা বেগম ছটফট করতে থাকলেও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।

ভোরের দিকে রোগীর মৃ’ত্যু হলেও কর্তৃপক্ষ তা গোপন রাখে এবং রোগীকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার অভিনয় করে। পরবর্তীতে রোগীর পরিবারকে জানানো হয় রাজশাহীতে নিয়ে যেতে হবে। কিন্তু রাজশাহীর পথে যাওয়ার প্রস্তুতির সময় স্বজনরা জানতে পারেন রোগী প্রায় ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ক্লিনিক ঘেরাও করে এবং আরও এক রোগীকে বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘা থানার এসআই রবিউল ইসলাম, বিএনপি নেতা মুখলেছুর রহমান মকুল, হিরাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে ক্লিনিকের মালিক জিল্লুর রহমান মোবাইল ফোনে বলেন, “আমি রাত ২টায় অপারেশন করি এবং রাত ৩টায় ঢাকায় রওনা দেই। তখন রোগীর অবস্থা ভালোই ছিল। পরে কী হয়েছে, আমি জানি না।”

স্থানীয়দের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিকটি দীর্ঘদিন ধরে দালালের মাধ্যমে রোগী এনে অপারেশন করে আসছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ১০:১৪)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

dfxgvbdfffffybhrtfybrt

আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট