গাজীপুরে শিক্ষকের ডাস্টার ছুড়ে মারায় সপ্তম শ্রেণির ছাত্র আহত - Sotto Unmochon গাজীপুরে শিক্ষকের ডাস্টার ছুড়ে মারায় সপ্তম শ্রেণির ছাত্র আহত - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে শিক্ষকের ডাস্টার ছুড়ে মারায় সপ্তম শ্রেণির ছাত্র আহত

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগরীর গাছা থানাধীব খাইলকুর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস রুমে এক শিক্ষকের ছোড়া ডাস্টারে মো. আব্দুর রহমান ভূঁইয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। আব্দুর রহমান স্থানীয় খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র। সে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় আহত ছাত্রের বাবা আব্দুল মান্নান শিক্ষক বিপ্লবকে অভিযুক্ত করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে আহত অবস্থায় প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলে দ্রুত বোর্ডবাজার ফাস্ট আই নামে একটি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহত ছাত্রকে ঢাকার আই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রের বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, আমার ছেলে মেধাবী ছাত্র। সে খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ে। ক্লাসে পড়ানোর সময় হয়তো ছেলে অমনোযোগী ছিলো যার কারণে শিক্ষক বিপ্লব উত্তেজিত হয়ে তার হাতে থাকা ডাস্টার ছুড়ে মারেন। এতে ডাস্টার গিয়ে আমার ছেলের চোখে আঘাত করে। ছেলেকে দ্রুত চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, এর আগেও শিক্ষক বিপ্লব ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে নাম্বার কম-বেশি দেওয়া, খাতায় নাম্বার টেম্পারিং ও প্রাইভেট পড়তে চাপ সৃষ্টি করাসহ নানা অভিযোগে চাকরি হারিয়েছেন। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের(এনটিআরসিএ) মনোনীত হয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ফের নিয়োগ পান। এবারের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মাহিন নামে এক ছাত্রকে শিক্ষক বিপ্লব মারধর করে। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই শিক্ষক বিপ্লবের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করে। পরে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই আন্দোলনে আব্দুর রহমান অংশ নেয়। হয়তো এর জেরেই এই ঘটনা।  তবে এহেন কর্মকান্ডে শিক্ষক বিপ্লবের অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন এলাবাসী।

এদিকে খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ বলেন,আহত ছেলেটির চিকিৎসার যাবতীয় খরচ স্কুল ফান্ড থেকে  দেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক বিপ্লবের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো.আমিনুল ইসলাম বলেন, আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১:৪১)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard