গাজীপুরে চিরুনি অভিযান আটক ৬৯ - Sotto Unmochon গাজীপুরে চিরুনি অভিযান আটক ৬৯ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে চিরুনি অভিযান আটক ৬৯

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের টঙ্গী পূর্ব, পশ্চিম থানা, ও গাছা থানা এলাকায়  চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টঙ্গীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প এলাকা টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনকে আটক করা হয়েছে। টঙ্গী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম  বলেন, অভিযান চালিয়ে থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিশেষ চিরুনি অভিযানে থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চিরুনি অভিযানে  গাছা থানায় চারজনকে আটক করা হয়েছে। এরা চুরি ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ চিরুনি অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদেকে আদালতে পাঠানোর প্র‘স্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৯:২৪)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard