আইন অমান্য করে ফুলবাড়ী সীমান্তের শুন্য রেখায় বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ। - Sotto Unmochon আইন অমান্য করে ফুলবাড়ী সীমান্তের শুন্য রেখায় বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ। - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

আইন অমান্য করে ফুলবাড়ী সীমান্তের শুন্য রেখায় বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ।

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

Views: 0

আইন অমান্য করে ফুলবাড়ী সীমান্তের শুন্য রেখায় বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণ।

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তজার্তিক আইন অমান্য করে শুন্য রেখা থেকে মাত্র ২৫ গজ দুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় বসকোঠাল ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে সীমান্তে টহল জোরদার করেছে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা।

সীমান্তবাসী মাজম মিয়া, রাজু মিয়াসহ আরও অনেকেই জানান, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক আইন অমানৗ করে শুন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণে বাধা থাকায় এর আগে বহুবার চেষ্টা করলেও বিজিবি’র বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যর্থ হয়েছিল বিএসএফ। ফলে ওই সীমান্তের প্রায় দেড় কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন অবস্থায় ফাঁকা পড়ে ছিল।

কিন্তু মঙ্গলবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ওই সীমান্তের আন্তজার্তিক সীমানা পিলার ৯৩৪ এর ৪ নম্বর সাব পিলার সংলগ্ন ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা এলাকায় কুর্শাহাট টু দিনহাটা সড়কের পাশে প্রায় ১৫০ গজ জায়গা জুড়ে ৩ ফুট উচু স্ট্রিলের পাইপ,ব্লেডতার ও কংক্রিটের সিঁড়ি দিয়ে মিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিজিবি জানার আগেই চলে যায় ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ওই সীমান্তে গিয়ে টহল জোরদার করে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল জোরদার রাখা হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৮:৪৯)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard