জবি’র ৪ শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ - Sotto Unmochon জবি’র ৪ শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জবি’র ৪ শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ফয়সাল আরেফিন, জবি: ক্যাম্পাসে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, গত বুধবার (৪ অক্টোবর) মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনার তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি ভঙ্গের সামিল। উক্ত ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নাই বলে গন্য করা হবে। পরবর্তীতে কোনো যোগাযোগ ব্যাতিরকে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

উল্লেখ্য, ক্যাম্পাসে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালান বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ৬ শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ অবস্থায় ২ শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি ৪ শিক্ষার্থী পালিয়ে যায়। আটকের সময় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসাইন এবং শাহ্ মোঃ আরিফুল আবেদ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:১৯)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard