টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা: সাউন্ড গ্রেনেড বিস্ফো'রণ ও আটক ২৮ - Sotto Unmochon টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা: সাউন্ড গ্রেনেড বিস্ফো'রণ ও আটক ২৮ - Sotto Unmochon
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা: সাউন্ড গ্রেনেড বিস্ফো’রণ ও আটক ২৮

ডেক্স রিপোর্ট / ১ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

Views: 0

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিস্থিতি নিয়’ন্ত্রণে আনতে এবং আ’ত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফো’রণ ঘটায়। বুধবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের আস্তানায় অভিযান চালানোর সময় হঠাৎ ১০-১২ জনের একটি সশ’স্ত্র দল ডিবির ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়’ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলার সাথে জড়িত ও মাদক কারবারে সম্পৃক্ত অভিযোগে ৭ জনকে তাৎক্ষণিক আটক করা হয়।

​একই রাতে আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় আরও একটি ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে মাদক কেনাবেচা ও সেবনের দায়ে আরও ২১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। পৃথক দুই অভিযানে সর্বমোট ২৮ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১২:২৪)
  • ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard