
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিস্থিতি নিয়'ন্ত্রণে আনতে এবং আ'ত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফো'রণ ঘটায়। বুধবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের আস্তানায় অভিযান চালানোর সময় হঠাৎ ১০-১২ জনের একটি সশ'স্ত্র দল ডিবির ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়'ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলার সাথে জড়িত ও মাদক কারবারে সম্পৃক্ত অভিযোগে ৭ জনকে তাৎক্ষণিক আটক করা হয়।
একই রাতে আইনশৃ'ঙ্খলা রক্ষাকারী বাহিনী টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় আরও একটি ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে মাদক কেনাবেচা ও সেবনের দায়ে আরও ২১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। পৃথক দুই অভিযানে সর্বমোট ২৮ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।