নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল: মানবিক কাজের প্রশংসা করলেন জিএমপি কমিশনার - Sotto Unmochon নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল: মানবিক কাজের প্রশংসা করলেন জিএমপি কমিশনার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল: মানবিক কাজের প্রশংসা করলেন জিএমপি কমিশনার

ডেক্স রিপোর্ট / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

Views: 4

গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের সোয়াদ কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’–এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ এবং এক ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা তাদের মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে এক ইতিবাচক ভূমিকা রাখছে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী মামুনের সার্বিক সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে প্রদীপ দেবনাথ বলেন, সমাজের অসহায় মানুষের সেবা করাই এই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক গাজী মামুন তার বক্তব্যে উল্লেখ করেন যে, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের এক পর্যায়ে জিএমপি কমিশনারকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহীন এবং কোষাধ্যক্ষ শওকত আলী ফকিরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন গাজী মামুন। মাহফিল শেষে সংগঠনের সদস্যরা অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সমাজের সচেতন ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:১৭)
  • ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard