নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বি'স্ফোরণ: টঙ্গীতে দ'গ্ধ ১৫, আশ'ঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ - Sotto Unmochon নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বি'স্ফোরণ: টঙ্গীতে দ'গ্ধ ১৫, আশ'ঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ - Sotto Unmochon
  • শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বি’স্ফোরণ: টঙ্গীতে দ’গ্ধ ১৫, আশ’ঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

ডেক্স রিপোর্ট / ৫৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য আনা গ্যাস বেলুন বি’স্ফোরণে অন্তত ১৫ জন দ’গ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যাই বেশি বলে হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার বিকেলে গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার শোভাযাত্রা ও র‍্যালিকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কার্যালয়ে বেলুন প্রস্তুত করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, অসাবধানতাবশত হঠাৎ বিকট শব্দে বি’স্ফোরণ ঘটলে আশপাশে থাকা কর্মীরা দ’গ্ধ হন।

​ঘটনার পরপরই স্থানীয়রা দ’গ্ধদের উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ জানান, বি’স্ফোরণের ঘটনায় দ’গ্ধ হয়ে অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশ’ঙ্কা করা হচ্ছে কারণ অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য পরবর্তীতে হাসপাতালে আসছেন। আহতদের অধিকাংশের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে।

​হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ’গ্ধদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও টঙ্গীর এই হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট না থাকায় জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বা বেলুন থেকেই এই বি’স্ফোরণের সূত্রপাত। অন্য কোনো নাশকতামূলক ঘটনার প্রমাণ মেলেনি। বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইনশৃ’ঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ৩:১১)
  • ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard