চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে নাজমুল হকের নির্বাচনী গণসংযোগ - Sotto Unmochon চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে নাজমুল হকের নির্বাচনী গণসংযোগ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে নাজমুল হকের নির্বাচনী গণসংযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক বলেছেন, বাঘা ও চারঘাট অঞ্চলের মানুষের প্রধান দাবি একটি নিরাপদ, চাঁদাবাজিমুক্ত এবং মাদকমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা। তিনি আশ্ব’স্ত করেন যে, নির্বাচিত হতে পারলে জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে তিনি বদ্ধপরিকর। নির্বাচনী প্রচারের সপ্তম দিনে বৃহস্পতিবার গড়গড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজমুল হক আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং গঠনমূলক উপায়ে জনসেবায় বিশ্বাসী।

​গড়গড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. সেকেন্দার আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মনজুর রহমান এবং জামায়াত নেতা আব্দুল আলিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাহিদুল ইসলাম। বক্তারা এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দেন।

​সমাবেশ শেষে অধ্যক্ষ নাজমুল হক গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি খানপুর, শিমুলতলা ও সরেরহাট এলাকায় দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণার অংশ হিসেবে এদিন তিনি ওই ইউনিয়নের তিনটি পৃথক ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, অতীতে যেমন ছিলেন ভবিষ্যতেও তেমনই জনগণের সুখে-দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৪:০১)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard