গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-প্যান্ডেমিক কৃষি পুনরুদ্ধার বিষয়ে সেমিনার - Sotto Unmochon গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-প্যান্ডেমিক কৃষি পুনরুদ্ধার বিষয়ে সেমিনার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-প্যান্ডেমিক কৃষি পুনরুদ্ধার বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) পোস্ট-প্যান্ডেমিক বাংলাদেশের টেকসই ও সহনশীল কৃষি পুনরুদ্ধার বিষয়ে উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পোস্ট-প্যান্ডেমিক বাংলাদেশে সহনশীল কৃষি পুনরুদ্ধার : ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনারটি আয়োজন করা হয় হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে। এতে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. শেখ শামীম হাসান, যিনি প্রকল্পের এসপিএম হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএই যশোরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। এছাড়াও কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন, প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মো. মোশাররফ হোসেন,মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. শেখ শামীম হাসান। তিনি তার গবেষণালব্ধ ফলাফল তুলে ধরে বলেন, ‘সামাজিক অভিযোজন এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে আরও সহনশীল ও টেকসই করা সম্ভব।’সেমিনারে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।

আলমগীর বিশ্বাস বলেন, কোভিড-১৯ কেবল একটি স্বাস্থ্য সংকট নয়, এর দীর্ঘমেয়াদি প্রভাব কৃষি ও গ্রামীণ জীবিকায় গভীরভাবে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণাভিত্তিক ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।’
আয়োজকরা জানান, এই সেমিনার পোস্ট-প্যান্ডেমিক সময়ে বাংলাদেশের কৃষি খাত পুনরুদ্ধারে দিকনির্দেশনা দেবে এবং দীর্ঘমেয়াদে টেকসই ও সহনশীল কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:২০)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard