গাজীপুরে যেসব দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান - Sotto Unmochon গাজীপুরে যেসব দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে যেসব দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন-সহ ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ অক্টোবর) সকালে শিববাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান পূর্বে মহানগরের শিববাড়ি এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদ জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। জনগণের ত্যাগকে অর্থবহ করতে এই সনদে দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে। আমরা চাই নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের এমপি প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী মোঃ সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের প্রার্থী ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপির প্রদান করেন দলটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হলেও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী মনে করে, এ সনদকে আইনি স্বীকৃতি প্রদান না করলে জনগণের আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

এতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি, যা ভোটের সঠিক মূল্যায়ন, রাজনৈতিক ভারসাম্য ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি অতীতের দমন-নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপিত পাঁচ দফা দাবিসমূহ হলো:- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, অতীতের দমন-নিপীড়নের বিচার এবং স্বৈরাচারের দোসর দলসমূহের কার্যক্রম নিষিদ্ধ করা।

স্মারকলিপিতে বলা হয়, “দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং আগামি নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ২:২৩)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard