টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Sotto Unmochon টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Sotto Unmochon
  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

কালিমুল্লাহ ইকবাল নিজস্ব প্রতিনিধি: টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা। বুধবার বাদ মাগরিব চেরাগআলীস্থ তাদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান, মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।

সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল,সহ সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধক্ষ্য হাসান মামুন সহ ক্লাবের নবীন প্রবীন সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি হলো কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। আমরা বিশ্বাস করি, কোনো দলই যদি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারে, তার কার্যকারিতা সীমিত থাকে।”

তিনি আরও বলেন, “বর্তমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মধ্যম রাজনৈতিক দলগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের লক্ষ্যে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি জানাই, যা নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।”

সভায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক নেতারা জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং দলটি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেয়।

গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান বলেন, “সাংবাদিক এবং রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে। সাংবাদিকদের প্রতি আস্থা থাকলে জনগণ সঠিক তথ্য পায়। আমরা আশা করি, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও মজবুত হবে।”

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, “রাজনীতি ও সাংবাদিকতার মধ্যে দূরত্ব না থাকাই উচিত। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে সংবাদমাধ্যমের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রতিবেদন জনগণের কাছে পৌঁছানো সম্ভব।”

সভায় উপস্থিত সবাই একমত হন, যে সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক সমাজে আস্থা এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক। তারা সম্মিলিতভাবে এ সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৬:৩৮)
  • ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard