সালথায় আ.লীগ নেতাদের খেলার মাঠ দখলের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ - Sotto Unmochon সালথায় আ.লীগ নেতাদের খেলার মাঠ দখলের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সালথায় আ.লীগ নেতাদের খেলার মাঠ দখলের চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

Views: 2

জাহিদ এইচ মোল্লা,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চণ্ডীবরদী গ্রামের একমাত্র ফুটবল মাঠটি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ১৮ বছর ধরে স্থানীয় ও আশপাশের গ্রামের শিশু-কিশোর ও তরুণরা মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করে আসছেন। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাঠের মাঝ বরাবর বেড়া দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগে বলা হয়, গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক পৌর কমিশনার ও আ.লীগ নেতা মো. বাকি সরদার, তার ভাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির সরদার, বোন নিলুফা ইয়াসমিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সরদার এ ঘটনায় জড়িত।

স্থানীয়রা জানান, মাঠটি দখল হলে তরুণরা বিপথে যাবে। তারা মাঠ দখলমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর আবেদন করেছেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আছে। কাগজপত্র যাচাই সাপেক্ষে সমাধান করা হবে। ইউএনও মো. আনিছুর রহমান বালী জানান, সরকারি স্বার্থ থাকলে মাঠ দখলমুক্ত করে তরুণদের জন্য উন্মুক্ত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (দুপুর ২:৪২)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard