সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন - Sotto Unmochon সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিক তুহিন হ’ত্যার প্রতিবাদে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হ’ত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই সন্ত্রাসীদের ইটের আঘাতে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিনমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ-এর জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, দুলাল অধিকারী, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা তুহিন হ’ত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই হামলা ও মামলার শিকার হন। সাগর-রুনি হ’ত্যার মতো অনেক ঘটনা বিচারহীনতার কারণে ধামাচাপা পড়ে গেছে। তারা বলেন, তুহিন হ’ত্যার ঘটনায় বিচারের নামে দীর্ঘ ট্রায়াল নয়, দ্রুত ফাঁসি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:৪৯)
  • ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard