
দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হ'ত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই সন্ত্রাসীদের ইটের আঘাতে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃ'ষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে শহরের তিনমাথা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার দাস, দৈনিক প্রতিদিনের কাগজ-এর জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, দুলাল অধিকারী, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা তুহিন হ'ত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই হামলা ও মামলার শিকার হন। সাগর-রুনি হ'ত্যার মতো অনেক ঘটনা বিচারহীনতার কারণে ধামাচাপা পড়ে গেছে। তারা বলেন, তুহিন হ'ত্যার ঘটনায় বিচারের নামে দীর্ঘ ট্রায়াল নয়, দ্রুত ফাঁসি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।