বাঘায় জুলাই গণ অভ্যু'ত্থানের বর্ষপূর্তিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল - Sotto Unmochon বাঘায় জুলাই গণ অভ্যু'ত্থানের বর্ষপূর্তিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় জুলাই গণ অভ্যু’ত্থানের বর্ষপূর্তিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরো: জুলাই গণঅভ্যু’ত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠন-সহ জামাতে ইসলামী বাঘা উপজেলা শাখা।মঙ্গলবার(৫-আগষ্ট)বিকেলে বাঘা উপজেলার সদরের বিভিন্ন রাস্তায় তারা আনন্দ শোভা যাত্রায় ঢাক ঢোলের তালে  বিক্ষোভ কর্মসুচী পালন করেন।মিছিলে অংশ গ্রহন করেন, চারঘাট-বাঘা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি মিছিল পূর্ব সমাবেশে আ’লীগের দু:শাষন ও নৈরাজ্যের নানা উদাহরণ তুলে ধরে বক্তব্য উপস্থাপন কালে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যু’ত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের মাটিতে নতুন ইতিহাস রচিত হয়েছে। পলায়নের মাধ্যমে জীবন রক্ষা করেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের সভানেত্রী খুনি শেখ হাসিনা ও তাদের কতিপয় মন্ত্রী ।

চাঁদ বলেন, এ দেশের মানুষ আ’লীগের শাসন আমলের নিপিড়ন আর নির্যাতনের কথা ভুলেননি। আমার বিশ্বাস সামনের জাতীয় নির্বাচনে মানুষ তার সঠিক জবাব দিবেন তাদের ব্যালটের মাধ্যমে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ-সহ বাঘা পৌর ও আড়ানী পৌর সভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাদের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ এলাকার তেঁতুল তলা এলাকা থেকে বিকেল সাড়ে পাঁচ টায় একই ভাবে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা জামায়াতে ইসলামী। এই মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবদুল্লাহ আল মামুন নহু।

জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের কয়েকজন সদস্য, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করীম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল জাব্বার-সহ পৌর জামায়াতের নেতৃবৃন্দ ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ১২:৩৬)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard