আবুল হাশেম রাজশাহী ব্যুরো: জুলাই গণঅভ্যু’ত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠন-সহ জামাতে ইসলামী বাঘা উপজেলা শাখা।মঙ্গলবার(৫-আগষ্ট)বিকেলে বাঘা উপজেলার সদরের বিভিন্ন রাস্তায় তারা আনন্দ শোভা যাত্রায় ঢাক ঢোলের তালে বিক্ষোভ কর্মসুচী পালন করেন।মিছিলে অংশ গ্রহন করেন, চারঘাট-বাঘা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
তিনি মিছিল পূর্ব সমাবেশে আ’লীগের দু:শাষন ও নৈরাজ্যের নানা উদাহরণ তুলে ধরে বক্তব্য উপস্থাপন কালে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যু’ত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের মাটিতে নতুন ইতিহাস রচিত হয়েছে। পলায়নের মাধ্যমে জীবন রক্ষা করেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের সভানেত্রী খুনি শেখ হাসিনা ও তাদের কতিপয় মন্ত্রী ।

চাঁদ বলেন, এ দেশের মানুষ আ’লীগের শাসন আমলের নিপিড়ন আর নির্যাতনের কথা ভুলেননি। আমার বিশ্বাস সামনের জাতীয় নির্বাচনে মানুষ তার সঠিক জবাব দিবেন তাদের ব্যালটের মাধ্যমে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ-সহ বাঘা পৌর ও আড়ানী পৌর সভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাদের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ এলাকার তেঁতুল তলা এলাকা থেকে বিকেল সাড়ে পাঁচ টায় একই ভাবে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা জামায়াতে ইসলামী। এই মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবদুল্লাহ আল মামুন নহু।
জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের কয়েকজন সদস্য, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করীম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবির দক্ষিণের সভাপতি আবদুল জাব্বার-সহ পৌর জামায়াতের নেতৃবৃন্দ ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।