তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - Sotto Unmochon তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শনিবার বিকেল ৪ টায় গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মিছিলটি স্থানীয় গাছা রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মালেকের বাড়ি হয়ে বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান বলেন, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের ষড়যন্ত্র ও অপপ্রচারের ব্যাপারের সকলকে সজাগ থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবি রাজু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ হারুনুর রশিদ খান,বিএনপি নেতা মোঃ মতিউর রহমান মৃধা, বিএনপি নেতা মো: দানিছুর রহমান দিদার, হাজী আবুল কাশেম, মাওলানা মানসুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদিন, মাওলানা আবুল কালাম আজাদ, মনির হোসেন খান, মতিউর রহমান মৃধা, মোঃ শফিউল্লাহ খান বকুল, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, ইব্রাহিম হোসেন, মহিনুদ্দিন মহিন, আলম মাস্টার, মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মো: আনিসুর রহমান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সাদিকুর রহমান টিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (দুপুর ২:১৮)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard