ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মামুনের - Sotto Unmochon ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মামুনের - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মামুনের

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Views: 0

ছুটি কাটাতে বাড়ি এসে বন্ধুর সঙ্গে মোটরবাইকে বেড়াতে বের হন পুলিশ সদস্য মামুন মিয়া (২২)। ঘোরাঘুরির একপর্যায়ে সামনে থেকে আসা এক ব্যক্তির মাথায় থাকা বাঁশ ঢুকে পড়ে তার বুকের পাশে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে।

বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পালাহার নামক স্থানে। পরে আজ শুক্রবার রাত ৮টায় তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নিহত মামুন মিয়া নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের হায়াতপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। পরিবারের লোকজন জানান, ২০১৬ সালে মামুন মিয়ার চাকরি হয় পুলিশ বাহিনীতে। প্রশিক্ষণ শেষে তার কর্মস্থল হয় রাজধানীর মিরপুরে। সেখানেই কর্মরত থাকা অবস্থায় গত ১০দিন আগে মামুন ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষে তার আজ শনিবার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।

নিহত মামুনের বন্ধু মাজহারুল জানান, তার বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরে। বন্ধু মামুন বাড়িতে এলেই তাকে খবর পাঠান। এ অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মামুনের বাড়িতে এলে মোটরবাইকে করে ঘুরতে বের হন তারা। তিনিই মোটরবাইক চালাচ্ছিলেন। নান্দাইল সদর হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে বাড়ির দিকে ফেরার সময় পালাহার নামক স্থানে যেতেই সড়কের পাশ দিয়ে এক ব্যক্তি মাথায় বাঁশ নিয়ে সড়কে উঠে পড়েন। মুহূর্তেই তাদের মোটরবাইকের সামনে পড়ে গেলে বাঁশটি মামুনের বুকের বাম পাশ দিয়ে ঢুকে পড়ে। এমন অবস্থায় মামুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ১:০২)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard