হাসপাতাল থেকে নবজাতক চুরি, উদ্ধার করল পুলিশ - Sotto Unmochon হাসপাতাল থেকে নবজাতক চুরি, উদ্ধার করল পুলিশ - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

হাসপাতাল থেকে নবজাতক চুরি, উদ্ধার করল পুলিশ

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Views: 0

বগুড়ার কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আক্তার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে গত বুধবার এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর ওর্য়াডে নেওয়ার সময় নবজাতকটি চুরি হয়ে যায়। আর সেই নবজাতককে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বৃহস্পতবিার রাত সাড়ে ১২টার পর পুলিশ শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারও করা হয় শিশু চুরির সঙ্গে জড়িত রেশমা খাতুন (৩৫) নামের এক নারীকে।

গ্রেপ্তার হওয়া রেশমা শাজাহানপুর উপজলোর রামচন্দ্রুপুর গ্রামের মৃত সাত্তার মন্ডলের মেয়ে। বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার ফারুক হোসেনের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে, রাতেই বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা শিশুটির বাবা সৌরভ মিয়ার কাছে নবজাতককে হস্তান্তর করেন। এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম এম সালেহ ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, গত বুধবার হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা জানার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামে। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায় নবজাতকটি রামচন্দ্রপুর গ্রামে রেশমা খাতুনের কাছে আছে। পরে সেখান থেকে নবজাতককে উদ্ধার করা হয় এবং রেশমাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৮:২৩)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard