গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার - Sotto Unmochon গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে নারী ব্যবসায়ী রানী বেগম হ‘ত্যাকা‘ণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আশিক ইসলাম স্বপন (২৭) গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে পুলিশ নিশ্চিত করেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হ‘ত্যাকা‘ণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে পুলিশ তাদের শনাক্তে অভিযান শুরু করে। গাছা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল ময়মনসিংহের ভালুকা থেকে প্রধান আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। আসামিকে ইতোমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাছা থানার দুলাল মার্কেট এলাকায় এই নৃশংস হ‘ত্যাকা‘ণ্ড ঘটে। নিহত রানী বেগম ওই মার্কেটের ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামক একটি পোশাকের দোকানের মালিক ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় সুদের ভিত্তিতে অর্থ লেনদেন করতেন। এই লেনদেনের টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে রানীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক ধারালো অ‘স্ত্র দিয়ে রানীর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মাকে বাঁচাতে গিয়ে রানীর ছেলে হৃদয়ও হামলার শিকার হন। স্থানীয়রা র‘ক্তা‘ক্ত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃ‘ত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই হ‘ত্যাকা‘ণ্ডের ঘটনায় মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংগঠন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অভিযুক্ত আশিক বর্তমানে সংগঠনের কোনো পদে নেই এবং তার অপরাধের দৃ‘ষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ জানিয়েছে, এই হ‘ত্যাকা‘ণ্ডে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:০১)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard