গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ'ত্যা, ছেলে র'ক্তা'ক্ত - Sotto Unmochon গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ'ত্যা, ছেলে র'ক্তা'ক্ত - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা, ছেলে র’ক্তা’ক্ত

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীতে সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে ছু’রিকাঘাতে হ’ত্যা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাছা থানার পশ্চিম কলমেশ্বর এলাকার দুলাল মার্কেটের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রানু বেগম ওরফে রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামক একটি পোশাকের দোকানের স্ব’ত্বাধিকারী ছিলেন। এই হামলায় রানীর ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রানী বেগমের সঙ্গে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে সেই পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক ধারালো ছু’রি দিয়ে রানীর বুকে আঘাত করেন। মাকে বাঁচাতে ছেলে হৃদয় এগিয়ে এলে তাকেও ছু’রিকাঘাতে জখম করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উ’দ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক রানীকে মৃ’ত ঘোষণা করেন।

অভিযুক্ত আশিক স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে তার দলীয় সংশ্লিষ্টতা নিয়ে মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপরাধী যেই হোক তার দৃ’ষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এবং বর্তমানে অভিযুক্তের সঙ্গে সংগঠনের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এই হ’ত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আশিকসহ চারজন আত্মগোপনে রয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে গাছা মেট্রো থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এই হ’ত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (ভোর ৫:৪০)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard