দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসনই একমাত্র পথ: মুফতি রেজাউল করিম - Sotto Unmochon দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসনই একমাত্র পথ: মুফতি রেজাউল করিম - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলামী শাসনই একমাত্র পথ: মুফতি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

Views: 0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের একমাত্র কার্যকর পথ হলো ইসলামী আন্দোলনের আদর্শ। যারা দেশকে প্রকৃত অর্থে ভালোবাসেন এবং ইসলামী শরিয়া অনুযায়ী কল্যাণ রাষ্ট্র গঠনে বিশ্বাসী, তারা ইতিমধ্যেই হাতপাখা প্রতীকের ছায়াতলে সমবেত হতে শুরু করেছেন।

শুক্রবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, হাতপাখা কেবল একটি প্রতীক নয়, এটি শান্তির বার্তাবাহক। সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে। বিগত দিনে অনেক নেতার বাগাড়ম্বর শোনা গেলেও তারা কেউ জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। দেশের মানুষ এখন আর মিথ্যে আশ্বাসে প্রলুব্ধ হতে রাজি নয়।

বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের সম্পদ লুট করে ‘বেগম পাড়ায়’ অঢেল সম্পদ গড়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের সাথে করা এই দীর্ঘমেয়াদী প্রতারণা ও দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, কেউই স্পষ্ট করে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনার অঙ্গীকার করেনি। প্রচলিত শাসনব্যবস্থায় ইসলাম কায়েম বা দুর্নীতিমুক্ত সমাজ গঠন কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে দেশ পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই সময়ে যদি ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্মকে চরম আফসোস করতে হবে। জনসভা শেষে তিনি গাজীপুর-১ আসনের প্রার্থী জি. এম. রুহুল আমীনের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য প্রার্থী জি. এম. রুহুল আমীন এবং সঞ্চালনা করেন মুফতি আবুল বাশার সিকদার। সভায় মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি রেজাউল করিম আবরারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:১৫)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard