গাজীপুরে খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান সম্পন্ন - Sotto Unmochon গাজীপুরে খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান সম্পন্ন - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরের শিক্ষা প্রসারে অন্যতম বিদ্যাপীঠ খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের সঠিক বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন অপরিহার্য।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন সামাদ সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মোঃ আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার রজব আলী বিদ্যানিকেতনের প্রকৌশলী ও উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই খন্দকার।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৯:১৪)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard