শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরীর মর্মান্তিক মৃ'ত্যু - Sotto Unmochon শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরীর মর্মান্তিক মৃ'ত্যু - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরীর মর্মান্তিক মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাজীপুরের শ্রীপুরে কারখানার অভ্যন্তরে শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় জসিম উদ্দিন (৪৫) নামের এক নিরাপত্তা প্রহরীর করুণ মৃ’ত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় অবস্থিত নোমান হোমস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নি’হত জসিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাঁইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং কর্মস্থলের নিকটবর্তী কেওয়া পূর্বখণ্ড এলাকাতেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার একটি নম্বরবিহীন ময়লার গাড়ি কারখানার ভেতরে প্রবেশের সময় অসাবধানতাবশত জসিম উদ্দিনকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। দুর্ঘটনার পরপরই ময়লার গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে ঘাতক চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:২৪)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard