গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ধারী ৫ প্রতারক গ্রেফতার - Sotto Unmochon গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ধারী ৫ প্রতারক গ্রেফতার - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ধারী ৫ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীতে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত থাকা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। শনিবার রাতে মহানগরীর সদর থানাধীন চাপুলিয়া এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত কটি, হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড, প্রেস আইডি কার্ড এবং দুটি মোটরসাইকেলসহ অপরাধকর্মে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পালের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে সদরের মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কক্ষ থেকে আসামিদের হাতেনাতে ধরা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— রোমান হোসেন শুভ, শাহিন আলম, মোঃ ইউসুফ আলী, মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ কবির হোসেন। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ, একটি ডিবি কটি, একটি লেজার লাইট, ডিএসএলআর ক্যামেরা, অনলাইন পোর্টালের মাউথপিস, ‘মাতৃবাংলা প্রেস’ নামীয় ভুয়া আইডি কার্ড এবং ভুয়া পুলিশ পরিচয়পত্র জব্দ করা হয়।

জিএমপি’র মিডিয়া সেলের ইন্সপেক্টর মোহাম্মদ আরিফুর রহমান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে আইন-শৃ‘ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীর ছদ্মবেশে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তারা নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও ব্ল্যাকমেইল করার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া রোমান হোসেন শুভর বিরুদ্ধে ধ‘র্ষণ এবং শাহিন আলমের বিরুদ্ধে অপহরণ ও প্রতারণার মামলা রয়েছে। এই চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:২০)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard