কাপাসিয়ায় ভোটের মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠু - Sotto Unmochon কাপাসিয়ায় ভোটের মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠু - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কাপাসিয়ায় ভোটের মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠু

নিজস্ব প্রতিবেদক / ৫৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু। তিনি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্’র জ্যৈষ্ঠপুত্র।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী এলাকার গণসংযোগ শুরু করেন। উপজেলা সদরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু করে তিনি সদরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে সাধারণ দোকানি এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভোটারদের কাছে ভোট প্রার্থনার পাশাপাশি তিনি কাপাসিয়া উপজেলার সামগ্রিক উন্নয়নে নানামুখী প্রতিশ্রুতি প্রদান করেন।

গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমপি প্রার্থী মেজর (অব:) মো: শফিউল্লাহ্ মিঠু জানান, মূলত কাপাসিয়ার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনের মাঠে এসেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, তার মরহুম পিতা ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্ আজীবন জনগণের নিঃস্বার্থ সেবক হিসেবে কাজ করেছেন। পিতার সেই আদর্শ ধারণ করে তিনিও আজীবন কাপাসিয়ার সাধারণ মানুষের সেবক হয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ১০:৫৩)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard