টঙ্গীতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচার শুরু - Sotto Unmochon টঙ্গীতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচার শুরু - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি: মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে নেমেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক প্রচারণার সূচনা করা হয়। টঙ্গীর দুই থানা বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই সভাটি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে দলমত নির্বিশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, এই আসনটি দেশনায়ককে উপহার দিতে হলে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনী সভায় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তাঁর বক্তব্যে বলেন, টঙ্গী মহানগরীর একটি প্রাণকেন্দ্র এবং এখানকার খেটে খাওয়া ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে তিনি নিজেকে উৎসর্গ করতে চান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হতে পারলে টঙ্গীর ট্রাক স্ট্যান্ড আধুনিকায়নসহ দীর্ঘদিনের অমীমাংসিত উন্নয়নমূলক কাজগুলো স্থানীয় নেতাদের সমন্বয়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশিরউদ্দিন ও পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। এছাড়াও সভায় মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:১৮)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard