টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক ও অ'স্ত্রসহ আটক ৩৫ - Sotto Unmochon টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক ও অ'স্ত্রসহ আটক ৩৫ - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক ও অ’স্ত্রসহ আটক ৩৫

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরের টঙ্গী এলাকায় আইন-শৃ’ঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথবাহিনীর টাস্কফোর্স এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া দীর্ঘ আট ঘণ্টার এই অভিযানে টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার বস্তি এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে যৌথবাহিনীর পৃথক দুটি দল বস্তি দুটিতে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অ’স্ত্র এবং তিনটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করে। মাদক কারবার ও নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৩৫ জনকে। পরবর্তীতে আটককৃতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন। থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:৩৩)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard