গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী শোডাউন: মহাসড়কে নেতাকর্মীদের ঢল - Sotto Unmochon গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী শোডাউন: মহাসড়কে নেতাকর্মীদের ঢল - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী শোডাউন: মহাসড়কে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

Views: 0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গাজীপুরের রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে একটি বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর গাছা থানার মির্জাপুর ফিলিং স্টেশন এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মির্জাপুর পাম্প থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।

গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খান এবং সিনিয়র সহ-সভাপতি এস এম নাঈম মাস্টারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ৩২ থেকে ৩৮ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের প্রায় বারো শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দেন। মিছিল শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রাজপথে ঐক্যবদ্ধ থাকার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৬:০৮)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard