গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - Sotto Unmochon গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় র‍্যাব-১-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১১৮ কেজি গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।

​র‍্যাব-১ সিপিএসসি ক্যাম্প সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোর ৫টা ৫ মিনিটের দিকে গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কলমেশ্বর এলাকার একটি বাড়িতে হানা দেয় র‍্যাব। সেখানে ইমতিয়াজ উদ্দীন মোল্লার বাড়ির ভাড়াটিয়া মোছাঃ সালমা আক্তার (২৯)-কে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। ধৃত সালমা আক্তার স্থানীয় উত্তর খাইলকৈর এলাকার আবুল কালামের মেয়ে এবং মোঃ রাসেল মিয়ার স্ত্রী।

গাজীপুরে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী

অভিযানকালে আসামির হেফাজত থেকে ১১৮ কেজি গাঁজা ছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালমা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিলেন। এই সিন্ডিকেটের সাথে আরও বেশ কয়েকজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী জড়িত রয়েছে বলে তিনি চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

​র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে উদ্ধারকৃত মালামালসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ রাকিব হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (ভোর ৫:১০)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard