গাজীপুরে শিবিরের বিক্ষোভ: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ - Sotto Unmochon গাজীপুরে শিবিরের বিক্ষোভ: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে শিবিরের বিক্ষোভ: শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

Views: 0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

​বিক্ষোভ চলাকালীন ছাত্রশিবিরের নেতা-কর্মীদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তারা “শাকসু নির্বাচন স্থগিত কেন—জবাব চাই, দিতে হবে”, “লন্ডন না শাকসু—শাকসু, শাকসু” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম।

তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও অন্যতম প্রধান দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন নিশ্চিত করা। অথচ একটি বিশেষ সংগঠন পরাজয়ের ভয়ে পরিকল্পিতভাবে শাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। অতীতের নির্বাচনী ইতিহাস টেনে তিনি দাবি করেন, ভরাডুবির আশঙ্কায় তারা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে।

​সমাবেশ থেকে এই ষড়যন্ত্রমূলক অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চেম্বার জজ আদালতের মাধ্যমে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচিতে তা’মীরুল মিল্লাত শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ১০:২০)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard