তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসু'স্থতায় শ্রমিক আতঙ্ক - Sotto Unmochon তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসু'স্থতায় শ্রমিক আতঙ্ক - Sotto Unmochon
  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসু’স্থতায় শ্রমিক আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এক্সপার্ট ভিলেজ লিমিটেডের দুইটি কারখানায় টানা তৃতীয় দিনের মতো শতাধিক গার্মেন্টস শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে আবারও একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন। প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে গু’রুতর অসুস্থ শ্রমিকদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসক’ষ্ট, মাথা ঘোরা, বুক ধড়ফড়, দুর্বলতা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কয়েক দফা চাপ সৃষ্টি হয়।

স্থানীয় ও কারখানা সূত্র জানায়, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা রোববার সারাদিন কর্মবিরতি ও আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিলেও পুনরায় আন্দোলন শুরু হয়। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা শুরু হয়। পরবর্তী দুই দিনেও একই ধরনের ঘটনা ঘটায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম বলেন, “আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসক’ষ্টের উপসর্গ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত থাকলেও বিষয়টি আমরা গু’রুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গু’রুত্বসহকারে তদন্ত করছে। প্রয়োজন হলে সংশ্লি’ষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাডমিন ম্যানেজার সুজন বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত পরে জানানো হবে।”

ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে টানা তিন দিনের একই ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ, স্বা’স্থ্যঝুঁকি দূরীকরণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (ভোর ৫:২১)
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard