হাদি হ'ত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - Sotto Unmochon হাদি হ'ত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

হাদি হ’ত্যার বিচারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

Views: 0

শহীদ শরীফ ওসমান বিন হাদি হ’ত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা গেছে, গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও গাছা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।

এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় তারা “হাদি হ’ত্যার বিচার চাই”, “খুনিদের দ্রুত গ্রেপ্তার করো”সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হাদি হ’ত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃ’ষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সড়ক অবরোধের ফলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।খবর পেয়ে গাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।

পুলিশ বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:০৯)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard