দর্শনা থানা ও পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মনিরুল ইসলাম  - Sotto Unmochon দর্শনা থানা ও পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মনিরুল ইসলাম  - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

দর্শনা থানা ও পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মনিরুল ইসলাম 

শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি  / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

Views: 0

চুয়াডাঙ্গার দর্শনা থানাও বেগমপুর পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।গত সোমবার ২৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ৩:৩০ মিনিটের সময় দর্শনা থানা ও সন্ধ্যা ৫:৩০ মিনিটের সময় দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পে পরিদর্শন করেন।

পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার, আবাসন, লজিস্টিকস, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ-খবর নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে তিনি ক্যাম্প এলাকায় নিয়মিত পুলিশী টহল, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত ও কার্যকর জনবান্ধব পুলিশী সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় ক্যাম্প এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মাদক ও চোরাকারবারি দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আত্মহত্যা প্রবণতা হ্রাসে স্থানীয় জনসাধারণকে সচেতন করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে তাদের সহযোগিতা কামনা করেন। এবং দর্শনা থানা পরিদর্শনকালে পুলিশ সুপার কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি থানার বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন, সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।এছাড়াও তিনি থানার মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দামোদাস সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীর, সহকারী, এবং দর্শনা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান ও সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৩)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard