বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Sotto Unmochon বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

Views: 0

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বাঘায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ৪ টায় বাঘা উপজেলা বিএনপির আয়োজনে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি বলেন—“বেগম খালেদা জিয়া এই দেশের অবিসংবাদিত নেত্রী। সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছেন তিনি। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আজ মৃ‘ত্যুর সঙ্গে লড়াই করছেন, তবুও স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেননি।”

তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরো বলেন—“হে আল্লাহ, খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তাকে এইবারের মতো রক্ষা করুন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা দেশের জনগণের আকাঙ্ক্ষা।”

সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার।অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন‘ফকরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি আশরাফ আলী মলিন, সদস্য সচিব কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ,মোকলেসুর রহমান মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ জামান সুরুজ, বিএনপি নেতা সালে আহাম্মেদ (সালাম), যুবদল নেতা আব্দুল লতিফ, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম।

এছাড়া বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১:৪২)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard