রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু - Sotto Unmochon রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু - Sotto Unmochon
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-২ আসনে বিএনপির ব্যতিক্রমি প্রচারণা: শতাধিক প্রতিবন্ধীকে নিয়ে ভোটারদের দ্বারে রনি রাজশাহী-৬ আসনে নির্বাচনী হাওয়া: বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের ব্যাপক গণসংযোগ জনতা ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে: গাজীপুরে ডা. শফিকুর রহমান ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন বাঘায় তুলা চাষে নতুন সম্ভাবনা: অর্থকরী ফসলে কৃষকের বাড়ছে আগ্রহ টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার: ডিবি পুলিশের সফল অভিযান গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা, ছেলে র’ক্তা’ক্ত হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন।

পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও আস্থা চান।

এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।

সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি—এসবই হবে আমার মূল অঙ্গীকার।”

এ ছাড়া তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করব। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই হবে আমার প্রথম দায়িত্ব।”

প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৯:১১)
  • ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭